× প্রচ্ছদ সর্বশেষ দক্ষিণের খবর
প্রান্তিক জনপদ রাজনীতি সারাদেশ ফিচার ও ভ্রমন বিবিধ
বিশ্ব
মত-দ্বিমত শিক্ষাঙ্গন ও খেলাধুলা স্বাস্থ্য খেলাধুলা ভিডিও ধর্ম ও ইসলাম তথ্যপ্রযুক্তি বিনোদন লাইফস্টাইল শিল্প-সাহিত্য বিজ্ঞাপন
শীর্ষ সংবাদ

বাংলাদেশ-চীন বাণিজ্য সম্পর্ক দ্রুত সম্প্রসারণের পথে: সিইএবি সভাপতি

দক্ষিণের খবর ডেস্ক

প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৪:৪২ পিএম

আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২০ এএম

বাংলাদেশ-চীন বাণিজ্য সম্পর্ক দ্রুত সম্প্রসারণের পথে: সিইএবি সভাপতি
বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতার পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে আগামী এক দশকে বাংলাদেশ ও চীনের বাণিজ্য সম্পর্ক নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। যেখানে সহযোগিতা হবে আরও বিস্তৃত, বিনিয়োগ হবে আরও বহুমুখী এবং শিল্পক্ষেত্রের যোগসূত্র হবে আরও গভীর।

একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশে অবস্থিত চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি)-এর সভাপতি হান কুন বলেন, দুদেশের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পৃক্ততার ভবিষ্যৎ অগ্রগতি নির্ভর করবে নীতিগত ধারাবাহিকতা, বিনিয়োগ সহায়তা বৃদ্ধি এবং প্রশাসনিক জটিলতা কমানোর ওপর।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক এখন শুধু প্রচলিত বাণিজ্য ও অবকাঠামোতেই সীমাবদ্ধ নয়; বরং প্রযুক্তি, সংস্কৃতি ও উদ্ভাবনসহ আরও অনেক ক্ষেত্রে সহযোগিতা বেড়েছে।

হান কুন বলেন, দুদেশের মধ্যে বাণিজ্য শুধু বাড়বেই না, আরও উন্নত ও কার্যকর হবে।

তিনি উল্লেখ করেন, বর্তমানে বাংলাদেশ চীন থেকে বিপুল পরিমাণ যন্ত্রপাতি, কাঁচামাল ও শিল্পসংশ্লিষ্ট উপকরণ আমদানি করে। কিন্তু বাংলাদেশের উৎপাদন ও শিল্প সক্ষমতা শক্তিশালী হলে দেশটি থেকে চীনে আধা-প্রস্তুত ও সম্পূর্ণ প্রস্তুত পণ্য রপ্তানি বাড়বে।

এই পরিবর্তন বাংলাদেশের শিল্পক্ষেত্রের পরিপক্বতাকে প্রতিফলিত করবে বলেও যোগ করেন তিনি।

সিইএবি সভাপতি বলেন, লজিস্টিক ও অবকাঠামোগত যোগাযোগ উন্নয়নও এ রূপান্তরে সহায়তা করবে। বহু বছর ধরে সেতু, মহাসড়ক ও বিদ্যুৎকেন্দ্রের মত প্রচলিত মেগা প্রকল্পে সহযোগিতা করছে চীন। এখন বাংলাদেশের এক্সপ্রেসওয়ে, গণপরিবহন ব্যবস্থা (মাস র‌্যাপিড ট্রানজিট), স্মার্ট পানি ব্যবস্থাপনা ও ডিজিটাল অবকাঠামোর মত আধুনিক খাতকে সহায়তা দিয়ে এগিয়ে নেওয়ার প্রস্ততি চলছে।

তিনি বলেন, আধুনিক অবকাঠামোতে যৌথ বিনিয়োগ বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

সংস্কৃতি ও সৃজনশীল শিল্পের গুরুত্ব তুলে ধরে হান বলেন, চীনের দ্রুত বর্ধনশীল সাংস্কৃতিক অর্থনীতির মধ্যে চলচ্চিত্র, বিনোদন ও ডিজিটাল কন্টেন্ট অন্তর্ভুক্ত। এগুলো সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করছে।

তিনি আরও বলেন, সংস্কৃতি এখন অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বাড়লে পারস্পরিক বোঝাপড়া গভীর হবে এবং ব্যবসায়িক সুযোগও বাড়বে।

চীন ও বাংলাদেশের মধ্যে সম্ভাব্য একটি মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) অগ্রগতি ত্বরান্বিত করতে উভয় দেশের সরকারের প্রতি আহ্বান জানান হান। 

তিনি বলেন, এটি (এফটিএ) বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতার ক্ষেত্রে 'গেম চেঞ্জার' হতে পারে। বাংলাদেশ ইতোমধ্যে অন্যান্য দেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্বের আলোচনায় অগ্রগতি অর্জন করলেও চীনের সঙ্গে তা তুলনামূলক ধীর বলেও মন্তব্য করেন।

তিনি বলেন, এফটিএ-এর দুইটি দিক আছে। প্রথমটি আমদানির নিয়ে। আর দ্বিতীয়টি হল আন্তর্জাতিক বাজারে রপ্তানি কেন্দ্র হিসেবে বাংলাদেশের নিজেকে গড়ে তোলা। চীনের প্রযুক্তি, যন্ত্রপাতি, কাঁচামাল ও আধা-প্রস্তুত পণ্যকে কাজে লাগিয়ে বাংলাদেশকে বিশ্ববাজারে রপ্তানির কেন্দ্র হিসেবে রূপান্তর করা সম্ভব। 

তিনি সম্প্রতি বাংলাদেশের তাজা আম চীনের বাজারে প্রবেশের অগ্রগতিকে স্বাগত জানান। একই সঙ্গে আশা প্রকাশ করেন যে কাঁঠালসহ অন্যান্য কৃষিপণ্যও দ্রুতই সেই তালিকায় যুক্ত হবে। হান বাংলাদেশি উদ্যোক্তাদের আরও নতুন ও উদ্ভাবনী পদ্ধতিতে রপ্তানিযোগ্য পণ্য খুঁজে বের করার পরামর্শ দেন।

বাংলাদেশের উদ্যোক্তাদের 'অত্যন্ত উদ্যমী ও সৃজনশীল' বলেও আখ্যা দিয়ে সিইএবি সভাপতি  বলেন, তারা অনেক ক্ষেত্রে চীনের সবচেয়ে আধুনিক অঞ্চলগুলোর উদ্যোক্তাদের সঙ্গে তুলনার যোগ্য। তবে এই উদ্যোক্তা মনোভাবকে টেকসই ব্যবসায় রূপান্তরে শক্তিশালী অবকাঠামো ও নীতিগত সহায়তা প্রয়োজন।

তিনি বলেন, 'সরকারকে এমন প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, যেখানে এসব ধারণা বাস্তবে রূপ নিতে পারে।'

সিইএবি সভাপতি আশা প্রকাশ করেন, উৎপাদন, উচ্চ-প্রযুক্তি খাত, ডিজিটাল সেবা ও পরিবেশবান্ধব প্রকল্পে সহযোগিতার মাধ্যমে দুদশের বাণিজ্য ও বিনিয়োগ ব্যাপকভাবে সম্প্রসারিত হবে।

তিনি বলেন, আগামী দশক দু’দেশের জন্য আরও উন্নত, পারস্পরিক লাভজনক অংশীদারিত্ব নিয়ে আসবে। এতে উভয় দেশই অর্থনৈতিক ও সামাজিকভাবে উপকৃত হবে।

তবে হান কুন জানান, বাংলাদেশের চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি ক্রমশ বাড়ছে। এটি মূলত দেশের শিল্পের জন্য প্রয়োজনীয় উপকরণ বেশি আমদানি করার কারণে। 

অন্যদিকে, শুল্কমুক্ত সুবিধা থাকা সত্ত্বেও সাম্প্রতিক বছরগুলোতে চীনে বাংলাদেশের রপ্তানি প্রায় স্থবির হয়ে পড়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছর থেকে ২০২৫-২৬ অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রতি বছর চীন থেকে ১১ থেকে ২০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে বাংলাদেশ। বিপরীতে রপ্তানি ছিল মাত্র ৫শ’ থেকে ৬শ’ মিলিয়ন ডলার।
-বাসস

মন্তব্য করুন

  • ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

    ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

  • কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

    কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

  • শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

    শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

  • শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

    শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

  • শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

    শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

  • শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

    শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

    অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

  • শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

    শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

  • 'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে'  _ হেলেন জেরিন খান

    'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে' _ হেলেন জেরিন খান

  • রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

    রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

সব খবর

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

    শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

  • জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

    জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

  • শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জুনায়েদ চোকদার এর উপর হামলা

    শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জুনায়েদ চোকদার এর উপর হামলা

  • 'শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ চলমান রয়েছে' :পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

    'শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ চলমান রয়েছে' :পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

সব খবর

আরও পড়ুন

শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

বদলে গেলো শিবচর ডাকঘরের নাম

বদলে গেলো শিবচর ডাকঘরের নাম

শিবচরে বর্জ্য থেকে মিলবে জৈব সার ও বায়োগ্যাস!

শিবচরে বর্জ্য থেকে মিলবে জৈব সার ও বায়োগ্যাস!

আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি: অর্থমন্ত্রী

আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি: অর্থমন্ত্রী

প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া

Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team